`উইকেটে পরে টার্ন থাকবে’
‘এই উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ২৪০-২৫০ রানের মধ্যে বেঁধে ফেলতে না পারলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এর চেয়ে বেশি রান তাড়া করাটা বাংলাদেশের জন্য কঠিন হবে।’ আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মন্তব্য এমনই। তিনি বলেন, মিরপুরের আজকের উইকেট এখন পর্যন্ত খাঁটি ব্যাটিং উইকেটই মনে হচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই উইকেটেই বল নিচু হয়ে আসবে, বল বাঁক খাবে। দক্ষিণ আফ্রিকা দলে ইমরান তাহিরের মতো স্পিনারকে বিবেচনায় নিলে তখন ব্যাট করাটা একটু কঠিনই হবে।’হাবিবুল বাশার আরও বলেন, ‘আজ প্রথম থেকেই নতুন বলে আমাদের বোলাররা ঠিকমতো বোলিং করতে ব্যর্থ হয়েছেন। এ ধরনের উইকেটে নতুন বলের বোলাররা ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হলে পরে কাজটা কঠিন হয়ে যায়।’হাবিবুল বাশারের আশা, ‘স্পিনাররা ভালো বল করে দক্ষিণ আফ্রিকার রানকে নাগালের মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’